দক্ষিণ দিনাজপুর
বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
ঘর থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুর বিকইর এলাকায়। সত্তরোর্দ্ধ মৃত ওই বৃদ্ধার নাম বিষ্ণু সরকার। তার বাড়ি ওই এলাকাতেই। অভিযোগ প্রতিনিয়ত ওই বৃদ্ধার ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো ছেলে ও বউমা।
সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
এরই মাঝে শনিবার সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এরপরেই বৃদ্ধাকে খুন করার অভিযোগ তুলে সরব হন তারা। তাদের অভিযোগ সম্পত্তির লোভে বৃদ্ধাকে খুন করে ঘরে ঝুলিয়ে দিয়েছে বৃদ্ধার ছেলে ও পুত্রবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।
প্রতিবন্ধী ছেলেকে মাথায় আঘাত করার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃতার পুত্রবধূ।
বিস্তারিত :
