কমিশনের অভিযান রুখতে দলীয় স্তরে সজাগ তৃণমূল, অভিষেকের ডাকে ভার্চুয়াল বৈঠক ৮ অগস্ট
Connect with us

ভাইরাল খবর

কমিশনের অভিযান রুখতে দলীয় স্তরে সজাগ তৃণমূল, অভিষেকের ডাকে ভার্চুয়াল বৈঠক ৮ অগস্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধনের নামে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও Special Intensive Revision (SIR)-এর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। আর ঠিক এই প্রেক্ষাপটে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ৮ আগস্ট বিকেল ৪টেয় দলের সব স্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তিনি।

সূত্রের খবর, ভোটার তালিকায় ভুয়ো নাম সংযোজন বা প্রকৃত ভোটারদের বাদ পড়া নিয়ে দলের মধ্যে যে আশঙ্কা রয়েছে, সেই নিয়েই এই জরুরি বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বোলপুরের প্রশাসনিক সভা থেকে ইঙ্গিত দিয়েছেন— “BLO (Booth Level Officer) রা রাজ্য সরকারের কর্মী, কমিশনের নয়। তাই সঠিকভাবে কাজ হচ্ছে কি না, তা দলকেও নজরে রাখতে হবে।”

উল্লেখ্য, মার্চ মাসেও একবার দলের সব সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান এবং জেলা নেতৃত্বকে নিয়ে অনুরূপ বৈঠক করেছিলেন অভিষেক। এবার আবার সেই কার্যক্রমকে নতুন করে সক্রিয় করতে উদ্যোগী হচ্ছেন তিনি। দলের অভ্যন্তরে অনুমান, এবার রাজ্যেও বিহারের মতো বিপুল সংখ্যক ভোটার বাদ যেতে পারেন— আর সেটাই ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

আরও পড়ুনঃ মালদা স্টেশনে রিমডেলিংয়ের কারণে একাধিক ট্রেন বাতিল করলো পূর্ব রেল

Advertisement
ads

অভিষেকের (Abhishek Banerjee) ডাকা এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব সাংসদ, বিধায়ক, পৌরপ্রধান, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত নেতারা এবং শিক্ষক সংগঠনের নেতৃত্বকে।

তৃণমূল মনে করছে, একদিকে যেমন নির্বাচন কমিশনের তৎপরতা ক্রমেই বাড়ছে, তেমনই ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে বিরোধীদের পালটা চাপ তৈরি করাও প্রয়োজন।

তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্র বলছে, শুধু ভোটার তালিকাই নয়, ‘পাড়ায় সমাধান’ প্রকল্প নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সব মিলিয়ে ভোটের আগে দলের সংগঠন ও প্রশাসনিক প্রস্তুতি দুই নিয়েই তৃণমূল কংগ্রেস এখন সর্বোচ্চ সতর্ক।

Advertisement
ads
Continue Reading
Advertisement