বাংলাদেশি যুবক ভাড়া নিল 'বাবা'! ভোটার-আধার বানিয়ে চাঞ্চল্য বাগদায়, তদন্ত দাবি বিজেপির
Connect with us

রাজ্যের খবর

বাংলাদেশি যুবক ভাড়া নিল ‘বাবা’! ভোটার-আধার বানিয়ে চাঞ্চল্য বাগদায়, তদন্ত দাবি বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা নিয়ে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর, সেই আবহে উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda, North 24 Parganas) উঠে এল বিস্ময়কর অভিযোগ। এক বাংলাদেশি যুবক ‘বাবা ভাড়া’ নিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলেছে বলে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে।

বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রী (Santu Mistri) লিখিতভাবে বিডিও, জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন, রকি মণ্ডল (Rocky Mondal) নামের এক বাংলাদেশি যুবক বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে স্থানীয় আয়েব মণ্ডল (Ayeb Mondal)-কে নিজের বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এমনকি পাসপোর্ট পর্যন্ত তৈরি করে ফেলেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই কাজ করতে রাজনৈতিক মদত পেয়েছে অভিযুক্ত।

আরও পড়ুনঃকমিশনের অভিযান রুখতে দলীয় স্তরে সজাগ তৃণমূল, অভিষেকের ডাকে ভার্চুয়াল বৈঠক ৮ অগস্ট

রকির ‘বাবা’ হিসাবে পরিচিত আয়েব মণ্ডলের পুত্রবধূ আমেনা মণ্ডল (Amena Mondal) সংবাদমাধ্যমকে বলেন, “আমার শ্বশুর অনেক বছর আগেই মারা গেছেন। বেঁচে থাকতে রকি মাঝে মাঝে আসতেন। কিন্তু তিনি ওঁকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানিয়েছেন তা জানতাম না। ও বাংলাদেশ থেকেই এসেছে, এটা জানি।”

Advertisement
ads

সন্তু মিস্ত্রীর দাবি, তৃণমূলের একাংশ মোটা টাকা নিয়ে বাংলাদেশিদের পরিচয়পত্র বানিয়ে দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরির কাজে লাগাচ্ছে। তাঁর বক্তব্য, “রকি এখন পলাতক। শুনেছি, এক ভারতীয় মহিলাকে বিয়েও করেছে। তদন্ত না হলে ভবিষ্যতে আরও বাংলাদেশি এভাবেই কাগজ বানিয়ে ঢুকে পড়বে।”

এ বিষয়ে তৃণমূল নেতা পরিতোষ সাহা (Paritosh Saha) বলেন, “কে কাকে বাবা বানাচ্ছে তা আমাদের দেখার নয়। যদি সত্যিই বেআইনি কাগজ বানিয়ে থাকে, তবে আইনি ব্যবস্থা হোক।”

বিজেপি নেতার দাবি, “এটা বিশাল দুর্নীতি। নির্বাচন কমিশন যেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ও রকির নাম ভোটার তালিকা থেকে বাতিল করে।” প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement