উত্তর দিনাজপুর
ইসলামপুরে দেওয়াল লিখনের সূচনা করলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ২৫ ফেব্রুয়ারি : বিজেপির পর এবার দেওয়াল লিখনের কর্মসূচীতে অংশ নিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার ইসলামপুর লোহাপট্টি রোড সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল।
তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাজ্যে দেওয়াল লিখনের সূচনা হয়েছিল। এরপর জেলা ও ব্লক হয়ে এখন সমস্ত এলাকাতেই দেওয়াল লিখন শুরু হয়েছে।অন্যদিকে এদিন বিজেপিকে নানান ভাবে আক্রমণ করেন তিনি।তিনি জানান, এলাকার কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস কোন কিছুই জানে না বিজেপি। তাই তারা বেশিরভাগই বহিরাগত। বাংলা আবার মেয়েকেই চায় মুখ্যমন্ত্রী হিসেবে।এদিন দেওয়াল লিখনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইসলামপুরে তিনি প্রার্থী হচ্ছেন কিনা এ প্রসঙ্গে তার জবাব ,বিধানসভার প্রার্থী হিসেবে কাকে বাছাই করা হবে একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। তাই এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না।
