গম ক্ষেত বাঁচাতে বিদ্যুতের তার বিছিয়ে রাখায় প্রাণ গেল ৭ টি শেয়াল ও ১ যাঁড়ের, ধৃত এক অভিযুক্ত
Connect with us

উত্তর দিনাজপুর

গম ক্ষেত বাঁচাতে বিদ্যুতের তার বিছিয়ে রাখায় প্রাণ গেল ৭ টি শেয়াল ও ১ যাঁড়ের, ধৃত এক অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২৫ ফেব্রুয়ারি : কালিয়াগঞ্জ থানার দুই নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য দুর্গাপুর ঝাড় পাড়ায় গম ক্ষেতের জমি বিদ্যুতের তার দিয়ে ঘিরে দেওয়ায় ৭ টি শেয়াল এবং একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে ওই গ্রামেরই বাসিন্দা সুমন রায় এবং ভদ্র রায়ের।

তারা তাদের গম ক্ষেতের চারিদিকে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিল দুই জন বলে অভিযোগ। সেই বিদ্যুতের তারে স্পর্শ হতেই বুধবার রাতে মারা যায় সাতটি শিয়াল এবং একটি ষাঁড়৷ তাদের এই বেআইনি কাজের কারণে কোনো মানুষেরও মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। ঘটনার পর অভিযুক্ত ভদ্র রায় এবং সুমন রায় দুজনেই এলাকা থেকে গা ঢাকা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও পশু প্রেমী সংস্থা পিপলস ফর অ্যানিম্যালের সদস্যরা। পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে এবিষয়ে কালিয়াগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন মোতাবেক ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৪২৮ ধারায় ও ১৯৬০ সালের আইন মেনে সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ জানিয়ে কালিয়াগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, অভিযুক্তরা প্রমাণ লোপাটের জন্য মৃত ষাড়টি ও শেয়ালগুলোকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টাও করেছিল।