ডাকাতির ঘটনায় সাতঘন্টার মধ্যে মূল অভিযুক্ত পুলিশের জালে
Connect with us

মালদা

ডাকাতির ঘটনায় সাতঘন্টার মধ্যে মূল অভিযুক্ত পুলিশের জালে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, মালদা ১২  সেপ্টেম্বর : ডাকাতির ঘটনার সাত ঘণ্টার মধ্যেই ডাকাতির মূল পান্ডা কে গ্রেপ্তার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার ইংরেজবাজার থানার পুলিশ ডাকাত দলের মূল পান্ডা গোকুল ঘোষ কে খাশিমাড়ী জোকাঁহা এলাকা থেকে গ্রেফতার করে।

অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১১-ই সেপ্টেম্বর গভীর রাতে ইংরেজবাজার থানার কাটাগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটে। খোয়া যায় লক্ষাধিক টাকা।

ঘটনার সাত ঘণ্টার মধ্যেই ইংরেজবাজার থানার পুলিশ ডাকাতির ঘটনার মূল পান্ডা গোকুল ঘোষ কে জোকাঁহা এলাকা থেকে গ্রেফতার করে। যদিও এই ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তাদের সন্ধানে পুলিশ তল্লাশী শুরু করেছে।

Continue Reading
Advertisement