নির্বাচনের আগে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতি, ডাকাতির ছক বানচাল পুলিশের
Connect with us

মালদা

নির্বাচনের আগে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতি, ডাকাতির ছক বানচাল পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর, ২৮ মার্চ : গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডাকাতির আগেই পুলিশের জালে ধরা পড়লো পাঁচ দুষ্কৃতী।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরর শিশাতলা এলাকায়।পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আনারুল হক, মহবুল হক, আরজাউল হক, আকমল শেখ, মহম্মদ আমিরুল।

এদের মধ্যে আনারুল, মহবুল, আরজাউলের বাড়ি চাঁচলের বিভিন্ন এলাকায়। অন্যদিকে আকমল ও আমিরুল হরিশ্চন্দ্রপুরের হড়কাবাথানের বাসিন্দা।জানা গিয়েছে শীশাতলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে লোটেরা ট্যাঙ্কের পাশে জড়ো হয়েছিল ওই ৫ দুষ্কৃতি। গোপনসুত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও তাড়া করে পুলিশ তাদের ধরে ফেলে।ধৃতদের কাছ থেকে একটি আধুনিক পিস্তল, দু রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।হরিশচন্দ্রপুর থানার আইসি সঞ্জয় ঘোষ জানিয়েছেন, গোপনে খবর পেয়ে পাঁচজন ডাকাতকে আটক করা হয়েছে।তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল।তাদের সঙ্গে এই চক্রে আরো কেঊ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।যদিও নির্বাচনের আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও।