গত ৭০ দিন সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা রবিবারের পরিসংখ্যান অনুযায়ী। বেড়েছে সুস্থতার সংখ্যাও
Connect with us

দেশ

গত ৭০ দিন সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা রবিবারের পরিসংখ্যান অনুযায়ী। বেড়েছে সুস্থতার সংখ্যাও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ জুন : দেশজুড়ে করোনা সংক্রমণের নিম্নমুখী ট্রেন্ড অব্যাহত। শনিবারই ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন হয়েছিল আক্রান্তের সংখ্যা। রবিবার সংখ্যা আরোও কমলো।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন।

গতকাল ছিল ৮৪ হাজার ৩৩২ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৪ হাজার ৩৯ হাজার ৯৮৯ জন।পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। সুস্থতার হার বেড়ে ৯৫.২৬ শতাংশ।যার ফলে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীরসংখ্যাও। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯ জন।অন্যদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। শনিবার সেই সংখ্যা ছিল ৪ হাজার ২ জন। এরফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জন। মৃতের হার বেড়ে ১.২৬ শতাংশ।দেশে মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২৫কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার ৪৮ জনকে। একদিনে ভ্যাকসিন পেয়েছে ৩৪ লক্ষ ৮৪ হাজার ২৩৯ জন।