হাওড়ার বেলগাছিয়ায় বাড়ি ভেঙে পরার ঘটনা,পরিদর্শনে ফিরহাদ-শুভেন্দু
Connect with us

কলকাতা

হাওড়ার বেলগাছিয়ায় বাড়ি ভেঙে পরার ঘটনা,পরিদর্শনে ফিরহাদ-শুভেন্দু

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের বাড়ি ধসে পরায় দেখা দিয়েছে আতঙ্ক।প্রশাসনিক উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা।অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে যাওয়ায় ক্ষোভে ফুসছেন স্থানীয়রা।

ভাগাড়ে আগুন লেগে যাওয়ায় বাড়ছে মিথেন গ্যাসের প্রভাব।এই পরিস্থিতিতে নরক যন্ত্রনার কবলে স্থানীয়রা।সোমবার গোটা ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন – ১ হাজার টাকার বদলে দেওয়া হবে ৩ হাজার করে! প্রতিশ্রুতি শুভেন্দুর

ঘটনাস্থলে দাঁড়িয়ে আবারও হিন্দুত্ব ইস্যুকে সামনে আনেন তিনি।শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,এলাকার বাসিন্দারা হিন্দু হওয়ার কারনে উদাসীন রাজ্য সরকার।এলাকায় নেই পর্যাপ্ত জল।অবিলম্বে দূর্গতদের পুনর্বাসনের দাবি জানান বিরোধী দলনেতা।

Advertisement
ads

পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের পলিথিন,পানীয় জল এবং পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। অন্যদিকে এদিন এলাকার ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।তিনি বলেন, এলাকায় বেআইনিভাবে জনবসতি গড়ে উঠেছে।তবে ভাগাড় সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনার জন্য সার্ভে করা হচ্ছে।পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ২-৩ বছর সময় লাগবে।

আরও পড়ুন – হাইকোর্টে স্বস্তি সুজয়কৃষ্ণর! বাড়ানো হল অন্তর্বর্তী জামিনের মেয়াদ