বিরাট কোহলির পা ছুঁতে গিয়ে গ্রেপ্তার, জামিন পেলেন তরুণ ফ্যান
Connect with us

কলকাতা

বিরাট কোহলির পা ছুঁতে গিয়ে গ্রেপ্তার, জামিন পেলেন তরুণ ফ্যান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ম্যাচ চলাকালীন বিরাট কোহলির এক উত্সাহী ভক্ত মাঠে ঢুকে পড়েন। পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা গ্যালারি ও নিরাপত্তা বলয় টপকে সোজা মাঠে প্রবেশ করে বিরাট কোহলির পায়ে প্রণাম করেন।

আরও পড়ুনঃ কোহলি ধ্যান-জ্ঞান! ওর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি মায়ের

এই ঘটনায় কলকাতা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করা হয়। সরকারি কাজে বাধা, অপরাধমূলক অনুপ্রবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তবে সোমবার আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। শর্ত অনুযায়ী, ২০২৫ সালের আইপিএল চলাকালীন তিনি ইডেন গার্ডেন্স বা তার আশপাশে যেতে পারবেন না।

আদালতে ঋতুপর্ণ জানান, বিরাট কোহলির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং ছোটবেলা থেকে তাঁর স্বপ্ন ছিল একবার বিরাটের পা ছোঁয়া। বিচারক তাঁকে উপদেশ দিয়ে বলেন, “বিরাটের মতো হওয়ার চেষ্টা করো, এমন স্বপ্ন হওয়া উচিত নয়।”

Advertisement
ads ads