জেলার খবর
১ হাজার টাকার বদলে দেওয়া হবে ৩ হাজার করে! প্রতিশ্রুতি শুভেন্দুর
নিউজ ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ২৬-এর নির্বাচনের আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হলদিয়ায় প্রকাশ্য জনসভায় প্রতিশ্রুতি দিয়ে বসলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বললেন, ২০২৬ সালে বাংলায় ক্ষমতায় এলে মায়েদের – দিদিদের – বোনেদের ১ হাজার টাকা নয়, ৩ হাজার টাকা করে দেবে বিজেপি। এছাড়াও ফ্রি বিদ্যুত্ নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকেই ২৬-এর বিধানসভায় প্রচারের অভিমুখ করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। যার নির্যাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি! গত লোকসভা ও বিধানসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাফল্যের পেছনে অন্যতম অবদান ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষীর ভাণ্ডার প্রকল্প। এবার সেই লক্ষীর ভান্ডার প্রকল্পকেই কাজে লাগাতে চাইছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য সম্প্রতি, বিজেপি ছেড়ে তৃণমলে যোগদান করেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল। এরপর সেই হলদিয়া থেকেই একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও ঘোষণা করেন, ২৬-এ বিজেপি ক্ষমতায় এলে হাতে – পায়ে ধরে টাটাকে রাজ্যে ফেরানো হবে । আরও বলেন, এক লক্ষ নয় তিন লক্ষের বাড়ি দেবে বিজেপি। প্রতিবছর এসএসসি, জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন – হাইকোর্টে স্বস্তি সুজয়কৃষ্ণর! বাড়ানো হল অন্তর্বর্তী জামিনের মেয়াদ
৫১টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালা খুলবে বিজেপি। বাংলায় গুজরাতের মতো শিল্পের জোয়ার বইবে। পরপর, একের পর এক প্রতিশ্রুতি দিতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আবারও জোর দিয়েছেন হিন্দু ভোটের দিকে।
শুভেন্দু অধিকারীর কথায়, হিন্দুরা একটু দয়া করলেই রাজ্যে সরকার বদলে যাবে। তিনি বলেন, সিপিএম লড়াই করে যাচ্ছে, কিন্তু পারছে না। ৩০ শতাংশ হিন্দু ভোট দিতে যায় না। এর মধ্যে ৬৫ থেকে ৬৮ শতাংশ হিন্দু ভোট দিতে যায়। আপনারা শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর কী করতে হয়, আপনারা জানেন। আপনারা একটু দয়া করবেন, ঢেলে আমরা দেব।
আরও পড়ুন – সোমে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন ভারতীয় হাইকমিশনের বৈঠকে
