করোনা ভাইরাস চিনেরই তৈরি, দাবি চিনা বিজ্ঞানী লি-মেং ইয়ানের
Connect with us

বিশ্বের খবর

করোনা ভাইরাস চিনেরই তৈরি, দাবি চিনা বিজ্ঞানী লি-মেং ইয়ানের

Dipa Chakraborty

Published

on

 নিউজ ডেস্ক, ০৯ মে :  করোনা ভাইরাসের (Corona Virus) ভয়ংকর থাবায় যখন গোটা বিশ্ব সংকটে, তখন বিস্ফোরক তথ্য সামনে এল চিনের বিরুদ্ধে। জানা গেছে ২০১৫ সালে চিনের সামরিক বিজ্ঞানীরা করোনা ভাইসারকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করে গোটা বিশ্বকে কাবু করার পরিকল্পনা করে আলোচনা সেরেছিল।

এমনটাই দাবি করেছেন চিনেরই এক শীর্ষ স্থানীয় বিজ্ঞানী লি-মেং ইয়ান। ওই চিনা ভাইরোলজিস্ট চিনা ভাষায় লেখা কিছু নথি তিনি ইংরেজিতে অনুবাদ করে টুইট করেছেন। সেখানে উল্লেখ রয়েছে ‘সার্স-কোভ-২’ ভাইরাসটি চিনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয়েছে। এবং চিনের সামরিক বিভাগের বিজ্ঞানীরা সার্স করোনা ভাইরাসকে জৈব হাতিয়ার রূপে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, জৈব অস্ত্র দিয়েই নাকি তৃতীয় বিশ্ব যুদ্ধে লড়াই হবে। এই নথিতে এমন আলোচনার উল্লেখ রয়েছে। ৫ বছর আগে ২০১৫ সালে এই আলোচনা যখন হয়, তখন বিশ্বে করোনার অতিমারির কথা কেউ ভাবতেও পারেনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার এক খবরের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই ভাইরাসের জিন ইচ্ছে মতো পরিবর্তন করে মানব শরীরে ঘাতক অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে। এই নথি প্রকাশ্যে আসার পর চিনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।