মাতৃদিবসে বিশ্বের সমস্ত মায়েদের শ্রদ্ধা জানাতে গুগলের নতুন ডুডল
Connect with us

বিশ্বের খবর

মাতৃদিবসে বিশ্বের সমস্ত মায়েদের শ্রদ্ধা জানাতে গুগলের নতুন ডুডল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৯ মে : রবিবার বিশ্ব মাতৃদিবস। “মা” একটি শব্দ হলেও অনেক অনুভূতি ব্যক্ত করে। স্নেহ-ভালবাসা-আস্থার আরেক নামই মা। প্রতি বছরের মতো এবারও মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে সেলিব্রেট করা হচ্ছে মাতৃদিবস।

বিশ্ব মাতৃ দিবসে সমস্ত জননীকে সেলাম জানালো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল৷ এই কারণেই রবিবার গুগল তাদের হোম পেজে নতুন ডুডুল সংযোজন করেছে৷ যদিও সমস্ত বিশেষে দিনেই নতুন ডুডুল তৈরি করে গুগল৷ তাই এইদিনটিতেও তার ব্যতিক্রম হল না৷
আজকের গুগল ডুডলে মায়েদের জন্য উৎসর্গ করল দুর্দান্ত পপ আপ কার্ড। তাতে বার্তা দেওয়া-“শুভ মাতৃ দিবস ২০২১।” এই দিনটিতে মায়েদের খুশি করতে নিজের হাতে তৈরি কার্ড ও সঙ্গে স্নেহের একটি মেসেজই যথেষ্ট। মায়েরা তো অল্পেই খুশি। সন্তানের মঙ্গলেই খুশি। গুগল ডুডলের পপ-আপ কার্ডেও রয়েছে তার ঝলক।১৮৭২ সালে প্রথমবার মাতৃদিবস পালন শুরু হয়েছিল আমেরিকায়। মার্কিন কবি ও লেখক জুলিয়া ওয়ার্ড হাও এই দিবসটির ধারণা মানুষের মনে জন্ম দেন। মূলত ‘দ্য ব্যাটল হিম অব দ্য রিপাবলিক’ গানটির জন্য বেশি পরিচিতি ছিল জুলিয়ার। তবে ১৮৭২ সালে আমেরিকার বস্টনে প্রথম মাতৃ দিবসের সভা আয়োজন করেছিলেন তিনি। সেই থেকেই শুরু। সেই ধারা আজও চলছে।অবশ্য শুরুটা জুলিয়ার হাত ধরে হলেও এই দিবসটি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছিল মারিয়া রিভস জার্ভিসের হাত ধরে। জার্ভিসের মা অ্যান ছিলেন ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’-এর প্রতিষ্ঠাতা। ১৯০৫ সালে মারা যান অ্যান। তাঁর মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্নপূরণে কাজ শুরু করেন জার্ভিস। তাঁর মায়ের সম্মানে ১৯০৮ সালে মাতৃ দিবস পালন শুরু জন্য আমেরিকা জুড়ে জাতীয় স্তরে প্রচার শুরু করেন জার্ভিস। তবে মার্কিন কংগ্রেস মাতৃ দিবসকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাবটি নাকচ করে দেয়।

এর ৬ বছর পর, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবসের স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করেন। আনার সেই প্রচেষ্টা দিন দিন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি।
যদিও বছরের সমস্ত দিনই মাতৃ দিবস৷ তবে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারকেই বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে৷ এই শুভক্ষণে আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকেবিশ্বের সমস্ত মায়েদের প্রণাম৷

Continue Reading
Advertisement