অভিষেকেই বাজিমাত! অশ্বনী কুমারের আগুনে বোলিংয়ে কেকেআরের পতন
Connect with us

খেলার খবর

অভিষেকেই বাজিমাত! অশ্বনী কুমারের আগুনে বোলিংয়ে কেকেআরের পতন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্র ৪০ লক্ষ টাকায় কেনা এক তরুণ পেসার, ঘরোয়া ক্রিকেটে মাত্র চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অভিজ্ঞতা— এমন প্রেক্ষাপট নিয়েই আইপিএলে অভিষেক হলো অশ্বনী কুমারের। কিন্তু ওয়াংখেড়ের মঞ্চে সোমবার রাতে যা করলেন, তা যেন রূপকথার চেয়েও বিস্ময়কর!

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে একাই চার উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিলেন পাঞ্জাবের এই বাঁ হাতি পেসার। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যানদের শিকার করে আইপিএল ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে চার উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন তিনি। তাঁর বোলিং পরিসংখ্যান? ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট!

অভিষেকের রাতেই নায়ক বনে যাওয়া অশ্বনী ম্যাচ শেষে বললেন, “অসাধারণ লাগছে! ভাষায় বোঝাতে পারব না। প্রথম আইপিএল ম্যাচ হওয়ায় ভীষণ নার্ভাস ছিলাম। তবে টিম বলেছিল, কোনও চাপ না নিতে।” এমনকি লাঞ্চেও কিছুই খাননি টেনশনে! “শুধু একটা কলা খেয়েছিলাম সারাদিন, খিদেই পায়নি!”— বললেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট টিমের পারফরম্যান্স নিয়ে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, তারাই একসময় খুঁজে এনেছিল হার্দিক পাণ্ডিয়া ও বুমরাহর মতো তারকাদের। এবার সেই তালিকায় অশ্বনী কুমারের নামও উঠে গেল। ম্যাচের সেরা নির্বাচিত হয়ে অশ্বনী বললেন, “আশা করি, আমার গ্রামের সবাই খেলা দেখেছেন। ভবিষ্যতেও সুযোগ পেলে আমি নিজের সেরাটাই দেব।” একটা রাতেই বদলে গেল তরুণ এই পেসারের জীবন।

Advertisement
ads