আইপিএল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! চ্যাম্পিয়ন দল জানিয়ে দিলেন আইআইটি বাবা
Connect with us

খেলার খবর

আইপিএল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! চ্যাম্পিয়ন দল জানিয়ে দিলেন আইআইটি বাবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপিএল ২০২৫ শুরু হয়েছে ২২ মার্চ থেকে। এখনো পর্যন্ত লিগ পর্বের কয়েকটি ম্যাচ সম্পন্ন হয়েছে মাত্র। তবে এরই মধ্যে আইপিএল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন ‘আইআইটি বাবা’। জানিয়ে দিয়েছেন, এবারের আসরে কোন দল চ্যাম্পিয়ন হতে চলেছে আধ্যাত্মিক ও রহস্যময় ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত আইআইটি বাবা, আসল নাম অভয় সিং। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান, আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেও তিনি চাকরির জীবন ছেড়ে আধ্যাত্মিকতার পথে হাঁটেন। এরপর থেকেই তিনি পরিচিত হন ‘আইআইটি বাবা’ নামে।

আরও পড়ুনঃ 

ক্রিকেটের প্রতি তার প্রবল আগ্রহ ও জ্ঞানের পরিচয় আগেও পাওয়া গেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-২০ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এবার তিনি জানিয়ে দিয়েছেন, ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তবে তিনি মনে করছেন, মহেন্দ্র সিং ধোনির হাতে ষষ্ঠ ট্রফি উঠবে না। বরং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে আজ পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি আরসিবি। বহুবার ফাইনালে উঠেও শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছে দলটিকে। তবে আইআইটি বাবার মতে, এবার সেই অপেক্ষার অবসান ঘটবে। যদিও তার পূর্ববর্তী কিছু ভবিষ্যদ্বাণী মেলেনি, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে করা পূর্বানুমান ভুল প্রমাণিত হয়েছে। এবার আইপিএল ২০২৫ নিয়ে করা তার এই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement