জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন
Connect with us

রাজ্যের খবর

জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩ এপ্রিল : ভয়াবহ আগুনে ভস্মীভূত জুতো কারখানা। শনিবার সকালে কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন ২১ নম্বর তপসিয়া রোডে রবারের জুতো তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন।

গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। একে একে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকলকর্মীরা। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানার একাংশ। গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরই মধ্যে আগুন লেগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানার পাঁচিলের একাংশ। কারখানার ভিতরে আটকে ছিলেন নিরাপত্তারক্ষী। দমকলকর্মীদের সাহায্য় নিয়ে স্থানীয়রাই কারখানার ছাদের একাংশ ভেঙে উদ্ধার করেন ওই ব্যক্তিকে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। সংলগ্ন অঞ্চলের আকাশ সঙ্গে সঙ্গেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই কারখানার আশেপাশে বেশ কিছু কারখানা রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে নিয়ে যাওয়া হয়। তবে আগুন নিভলেও দীর্ঘক্ষণ চলে কুলিং ডাউন প্রক্রিয়া। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান রবার কাটিং-এর পুরনো মেশিনে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই শহরে ঘটে চলেছে একের পর এক অগ্নিকাণ্ড। গতকাল শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমার কাছে লেনিন সরণীতে আগুন লাগে। লেনিন সরণীতে একটি বাড়িতে আগুন লাদে। ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। পুরো এলাকা ভরে যায় ধোঁয়ায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। গত ৮ই মার্চ স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে, আগুনের গ্রাসেই প্রাণ হারালেন কয়েকজন দমকলকর্মী। রেলের কয়লাঘাট ভবনে ভয়াবহ আগুন লেগেছিল। বদ্ধ লিফটের মধ্যে থেকে উদ্ধার হল মৃতদেহ। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সেই আগুনে ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয় ৯ জনের।