তৃতীয় দফার নির্বাচনে আজই প্রচারের শেষদিন, ভোট নিয়ে তটস্থ কমিশন
Connect with us

ভোটের খবর

তৃতীয় দফার নির্বাচনে আজই প্রচারের শেষদিন, ভোট নিয়ে তটস্থ কমিশন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৪ এপ্রিল : আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভার তৃতীয় দফার ভোট৷ হাওড়া জেলার ৭টি, হুগলী জেলার ৮টি এবং দক্ষিণ ২৪পরগণা-র ১৬টি অর্থাৎ এই তিন জেলার মোট ৩১টি আসনে ভোট নেওয়া হবে।

স্বাভাবিকভাবেই প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের। উল্টোদিকে তৃতীয় দফা ভোটের জন্য প্রচার শেষ হবে রবিবার সন্ধ্যার মধ্যে। এই দফায় প্রায় সাড়ে ৭৮ লক্ষ ভোটদাতা ২০৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এই দফায় মোট বুথের সংখ্যা ১০ হাজার ৮৭১। উল্লেখ্য প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচনকে ঘিরে বিক্ষোভ সংঘর্ষ এবং একাধিক জায়গায় গন্ডগোলের ঘটনা ঘটায় এবার আরো করা হচ্ছে নির্বাচন কমিশন। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে প্রতিটি বুথে। এছাড়াও থাকবে কুইক রেসপন্স টিম। কোথাও কোনো গন্ডগোল হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই টিম। সব মিলিয়ে তৃতীয় দফার নির্বাচন ঘিরে গোটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে৷

Continue Reading
Advertisement