তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে বিবাদে উত্তেজনা কলেজে, ঘটনাস্থলে পুলিশ
Connect with us

Uncategorized

তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে বিবাদে উত্তেজনা কলেজে, ঘটনাস্থলে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২২ ফেব্রুয়ারি : বহিরাগতদের প্রবেশ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের মধ্যে বিবাদের জেরে চাঞ্চল্য ছড়ালো চাঁচল কলেজে। বিবদমান উভয় গোষ্ঠীর জখম হয়েছে দুজন সমর্থক। জানা গিয়েছে, এদিন কয়েকজন বহিরাগত যুবকের কলেজে প্রবেশ করা নিয়েই গোলমালের সূত্রপাত।

কলেজে বহিরাগত প্রবেশ, ভর্তির নাম করে টাকা চাওয়া সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠনের কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে  তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব হামলা চালায় বলে অভিযোগ। ছাত্র পরিষদ সদস্য কাজী দিলু জানিয়েছেন, কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম সহ বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতি করে আসছে তৃণমূল ছাত্র পরিষদ সদস্য।এনিয়ে বহুবার অভিযোগ এসেছে সংগঠনের কাছে।এরই প্রতিবাদ জানাতে কলেজে এলে পরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন কাজী দিলু। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে ছাত্র পরিষদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। তৃণমূল ছাত্র পরিষদ সদস্য মোকাদেব হোসেন বলেন, ছাত্র পরিষদ সদস্যরাই প্রথমে হামলা চালায়। তাদের এক কর্মীও আহত হয়েছে। ঘটনায় পুলিশের কাছ্র অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন মোকাদেব হোসেন। অন্যদিকে এদিন বচসা খবর পেয়ে কলেজে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঁচল থানার পুলিশ। চাঁচল থানার আইসি সঞ্জয় ঘোষ জানিয়েছেন, দুই সংগঠনের সদস্যদের মধ্যে গন্ডগোল বেধেছিল।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।