ভাইরাল খবর
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদে কবিগুরুর ছবিতে আগুন, নিন্দার ঝড়
ডিজিটাল ডেস্কঃ চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মালদার (Malda) চাঁচল কলেজ (Chanchal College)। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP – Trinamool Chhatra Parishad) এক প্রতিবাদ কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ছবি (Poster)। সেই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ছবিতেও আগুন (Fire) দেওয়া হয় বলে অভিযোগ।
বিজেপির (BJP) অভিযোগ, এ ঘটনা মোটেই শুধুমাত্র ভুল নয়— এটি রাজ্যের সংস্কৃতির প্রতি চরম অবমাননা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নিজের এক্স (X – formerly Twitter) হ্যান্ডেলে এই ঘটনার ভিডিও প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তবে এখনও পর্যন্ত ভিডিওর সত্যতা (Authenticity) স্বাধীনভাবে যাচাই করেনি আরসিটিভি সংবাদমাধ্যম।
ঘটনার পেছনে রয়েছে ধর্মতলায় তৃণমূলের নির্ধারিত কর্মসূচিতে সেনাবাহিনীর (Army) মঞ্চ খুলে দেওয়ার ঘটনা। তার প্রতিবাদেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। চাঁচল কলেজের সামনে বিভিন্ন মনীষীর (Eminent Personalities) ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা।
সেই বিক্ষোভে মোদী ও অমিত শাহের ছবি পোড়াতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও আগুনে পুড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে।
বিজেপি নেতৃত্ব একে “বাংলার ইতিহাস ও সংস্কৃতির উপর আঘাত” বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।
তবে তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসূন রায় জানিয়েছেন— “ভুলবশত এমন কিছু হয়ে থাকলে, তা খতিয়ে দেখা হবে। এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”


