এসআইআর বিতর্কে ফের সরব মমতা, বিঁধলেন বিজেপি-বাম থেকে নির্বাচন কমিশন
Connect with us

ভাইরাল খবর

এসআইআর বিতর্কে ফের সরব মমতা, বিঁধলেন বিজেপি-বাম থেকে নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতার মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে তৃণমূলনেত্রীর স্পষ্ট হুঁশিয়ারি— “জীবন থাকতে কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না।”

সংবিধান সংশোধনী বিল তথা এসআইআর (SIR) বিতর্কের আবহে বিজেপি (BJP), বাম (Left) ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, মানুষের ভোট কেটে দেওয়ার ষড়যন্ত্র চলছে দেশজুড়ে। তাই কর্মীদের প্রতি বার্তা দিয়ে বলেন, “নিজের ভোটার লিস্ট খতিয়ে দেখবেন। আধার কার্ডটা ঠিক করে রাখবেন, কারণ ওরা অন্যের তথ্য ব্যবহার করে ভোট কেটে দিতে পারে।”

বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দেগে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, “আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, আর বিজেপির আছে দুর্নীতির ভান্ডার।” তিনি দাবি করেন, সারা দেশে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানেই দুর্নীতি, সন্ত্রাস আর ‘গুজরাট মডেল’-এর ব্যর্থতা স্পষ্ট। পাশাপাশি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, “ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। গায়ের জোরে কিছু হবে না।”

Advertisement
ads

অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করে মমতার কটাক্ষ, “পরিবারতন্ত্রের কথা বলেন, অথচ আপনার ছেলে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই, তবুও সর্বত্র পরিবারের প্রভাব বিস্তার।”

তৃণমূল সুপ্রিমো এদিন ফের মনে করিয়ে দেন, দলের শক্তি মানুষের আশীর্বাদ। তাঁর দাবি, “তৃণমূল মানুষের সমর্থনে গড়ে উঠেছে। আমরা কখনও লড়াই ছেড়ে দিইনি, দেবও না। আগামী নির্বাচনে বাংলার মানুষই প্রমাণ করবেন, বাংলা যা পারে অন্যরা পারে না।”

Continue Reading
Advertisement