ভাইরাল খবর
বঙ্গভবনে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক! শুভেন্দুর সঙ্গে দিল্লিতে বৈঠকে এনসিপিআই সাংসদরা
ডিজিটাল ডেস্কঃ দিল্লির বঙ্গভবনে (Banga Bhavan) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই (NCPI) সাংসদরা। তৃণমূলত্যাগী ২০ সাংসদের ভবিষ্যৎ (Future) নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন এই বৈঠক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার দিল্লিতে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে। সূত্রের খবর, বৈঠকে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে মুখ্যমন্ত্রী আলাদাভাবে কথাও বলেছেন বলে জানা গিয়েছে।
বঙ্গভবনের এই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআইয়ের একাধিক সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া তিন রাজ্যসভার সাংসদ।
বৈঠক শেষে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy) দাবি করেন, দলের ভবিষ্যৎ বা রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও নির্দিষ্ট আলোচনা হয়নি। তাঁর বক্তব্য, মূলত এলাকার উন্নয়নমূলক কাজ (Development Work) এবং প্রশাসনিক বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, আগামী দিনে নবান্নেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে।
তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা ২০ জনই একসঙ্গে আছি। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
এদিকে, এনসিপিআই সাংসদদের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে নজর রাখছে রাজনৈতিক মহল। বঙ্গভবনের এই বৈঠক রাজ্যের রাজনৈতিক সমীকরণে (Political Equation) কোনও বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেটাই এখন দেখার।
