বাংলাদেশের পর আবার পাকিস্তানের ভাঙন নিশ্চিত? ১১ আগস্ট স্বাধীনতা দিবস পালনের ঘোষণা বালুচিস্তানের
Connect with us

বিশ্বের খবর

বাংলাদেশের পর আবার পাকিস্তানের ভাঙন নিশ্চিত? ১১ আগস্ট স্বাধীনতা দিবস পালনের ঘোষণা বালুচিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে স্বাধীনতার দাবি আরও জোরালো করে এবার নিজেদের স্বাধীনতা দিবস (Independence Day) ঘোষণার কথা জানাল বালুচিস্তান (Balochistan)। ‘রিপাবলিক অফ বালুচিস্তান’ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১১ আগস্ট দিনটিকে তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে।

বিবৃতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বালুচ সম্প্রদায়ের (Baloch Community) মানুষদের এই দিনটি উদযাপনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে স্বাধীন ও সার্বভৌম বালুচিস্তানকে (Sovereign Balochistan) স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনটি।

 

বালুচ মুক্তি আন্দোলনের অন্যতম নেতা মির ইয়ার বালুচ (Mir Yar Baloch) জানিয়েছেন, ১১ আগস্ট বালুচিস্তানের জাতীয় পতাকা নিজেদের বাড়ি, এলাকা, বাজার, দোকান এবং বিভিন্ন জনসমাগমস্থলে উত্তোলনের জন্য মানুষকে আহ্বান জানানো হয়েছে। তাঁর দাবি, এই উদযাপনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বালুচ ইতিহাস ও সংগ্রামের কথা পৌঁছে দেওয়া হবে।

রিপাবলিক অফ বালুচিস্তানের দাবি, প্রায় ৬ কোটি বালুচ জনগণ নিজেদের একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে মনে করেন। তাদের বক্তব্য, পাকিস্তানের বর্তমান কাঠামোর মধ্যে থেকে বালুচিস্তানের স্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়।

Advertisement
ads ads

কেন ১১ আগস্ট?
বালুচ গোষ্ঠীর দাবি অনুযায়ী, ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের সময় বালুচিস্তান স্বাধীনতার ঘোষণা করেছিল। তাদের বক্তব্য, সেই ঘটনার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। সেই ঐতিহাসিক দাবির ভিত্তিতেই এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বিবৃতিতে পাকিস্তানের নীতিরও সমালোচনা করা হয়েছে। বালুচ সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, স্বাধীন বালুচিস্তানই এই সমস্যার সমাধান আনতে পারে।

উল্লেখ্য, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বালুচ লিবারেশন আর্মি (BLA) সহ বিভিন্ন সংগঠন পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। নতুন করে স্বাধীনতা দিবস ঘোষণার ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads