রবিবার রাতের বৃষ্টিতে স্বস্তি উত্তর দিনাজপুরে, বইল ঝোড়ো হাওয়াও
Connect with us

আবহাওয়া

রবিবার রাতের বৃষ্টিতে স্বস্তি উত্তর দিনাজপুরে, বইল ঝোড়ো হাওয়াও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য। বৈশাখের মাঝপথে সকাল হতেই আকাশে রোদের ঝলকানি আর গুমোট আবহাওয়ায় নাজেহাল জনজীবন। আর্দ্রতার মাত্রা এতটাই বেশি যে শরীর ঘামে ভিজে একাকার। তবে এই অসহ্য পরিস্থিতির মাঝেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস মিলেছে। বিশেষ করে সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজস্থানের দক্ষিণ-পশ্চিমাংশ এবং অসমের মধ্যভাগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কমার সম্ভাবনা কম।

বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মাঝ বৈশাখের প্রচণ্ড দাবদাহের মাঝে রবিবার রাতে কিছুটা স্বস্তি পেল উত্তর দিনাজপুর। রাতের দিকে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে নামল বৃষ্টির ফোঁটা। ঝটপট বৃষ্টিতে গরমে হাঁসফাঁস করা মানুষের মনে খানিকটা স্বস্তির ছোঁয়া লাগলেও, অল্প সময়ের মধ্যেই বৃষ্টি থেমে যায়।

Advertisement
ads ads

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে থাকে। বৃষ্টির জেরে কিছু কিছু এলাকায় রাস্তা ভিজে যায়, তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কৃষক থেকে সাধারণ মানুষ, সবাই কিছুটা স্বস্তির আশা করছেন।

কলকাতায় রবিবার রাতের দিকে তাপমাত্রা ছিল প্রায় ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি হলেও, আর্দ্রতার মাত্রা ৯০ শতাংশ ছুঁই ছুঁই করায় গরমের অনুভূতি অনেক বেশি। সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত শহরজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে। এসময় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

Advertisement
ads ads