উত্তর থেকে দক্ষিণ—সারা বাংলায় বর্ষার ধারা, টানা বৃষ্টির সতর্কতা জারি
Connect with us

আবহাওয়া

উত্তর থেকে দক্ষিণ—সারা বাংলায় বর্ষার ধারা, টানা বৃষ্টির সতর্কতা জারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সপ্তাহজুড়ে বর্ষার ছোঁয়া রাজ্যে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।

আজ, সোমবার (Monday) থেকেই উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টির দাপট। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার (Tuesday) থেকে মালদহ (Malda), দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur), আলিপুরদুয়ার (Alipurduar) এবং ফের জলপাইগুড়িতে (Jalpaiguri) বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বুধবার (Wednesday) থেকে দার্জিলিং (Darjeeling) এবং দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার (Thursday) মালদহ, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বর্ষা শুধু রাজ্যেই নয়, প্রবলভাবে সক্রিয় ভারতের পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অংশেও। কর্নাটক (Karnataka), কঙ্কণ (Konkan), গোয়া (Goa), কেরল (Kerala), মাহে (Mahe), মধ্য মহারাষ্ট্র (Madhya Maharashtra), গুজরাট (Gujarat) এবং ছত্তীসগড়ে (Chhattisgarh) অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের অসম (Assam), মেঘালয় (Meghalaya), মণিপুর (Manipur), মিজোরাম (Mizoram), নাগাল্যান্ড (Nagaland) এবং ত্রিপুরাতে (Tripura) প্রবল বর্ষণের পূর্বাভাস।

ওড়িশা (Odisha), উত্তরাখণ্ড (Uttarakhand), তামিলনাড়ু (Tamil Nadu), পন্ডিচেরি (Puducherry) এবং করাইকাল (Karaikal)-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
ads ads

বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বিহার (Bihar), ছত্তীসগড়, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ (Lakshadweep), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং রাজস্থানে (Rajasthan)। এছাড়া ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), দিল্লি (Delhi), জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir), লাদাখ (Ladakh), গুজরাট, ঝাড়খণ্ড (Jharkhand), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং তামিলনাড়ুর একাধিক অঞ্চলে।

দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলায় আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur) ও পশ্চিম মেদিনীপুরে (West Medinipur) ভারী বৃষ্টির পূর্বাভাস সবচেয়ে প্রবল। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০-৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিম বর্ধমান (West Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad)-এ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার আবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পুরো সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টি চলতে পারে।

Advertisement
ads ads