প্রেমে প্রতারণার জেরে বিষাদ, আত্মহত্যার চেষ্টায় ভাইরাল করতে চাইলেন ছবি
Connect with us

ভাইরাল খবর

প্রেমে প্রতারণার জেরে বিষাদ, আত্মহত্যার চেষ্টায় ভাইরাল করতে চাইলেন ছবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একটি মর্মান্তিক ঘটনায় ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তি হঠাৎ করে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তিনি পাশের একটি দোকানদার কে অনুরোধ করেন, তার ছবি আর ভিডিও তুলে মোবাইলে দেওয়ার জন্য এবং সেটি ভাইরাল করে দিতে।

তিনি বারবার বলতে থাকেন যে একজন মহিলা তার সাথে প্রতারণা করেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান, যা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ জল সংকটে মালদাবাসী! পানীয় জলের দাবিতে পথ-অবরোধ বিক্ষোভ

ঘটনাস্থলে পুলিস খবর পেয়ে ছুটে যায়, এবং তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিস তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং তার পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা, প্রেমের সম্পর্কে কোনো সমস্যার কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন। ডোমজুড় থানার পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
ads

ওই ব্যক্তির নাম প্রশান্ত সিংহ রানা, যিনি ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা। আদতে তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং বেশ কয়েক বছর ধরে ডোমজুড় এলাকায় একটি কারখানায় কাজ করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।