বিষ পান করে আত্মঘাতীর চেষ্টা যুবকের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বিষ পান করে আত্মঘাতীর চেষ্টা যুবকের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বুনিয়াদপুর , ১৬ মার্চ : দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে বিষ খেয়ে আত্মঘাতী চেষ্টা করল এক যুবক।

সুভাষ পাহান নামে ওই যুবক সম্পর্কে মৃত মহিলার ভাইপো। মঙ্গলবার দুপুরে মৃতার ভাইপো নিজের বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি রশিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান এই ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় কোন উপায় না দেখে ভীতসন্ত্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুভাষ পাহান নামে ওই যুবক। খবর পেয়ে এদিন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। এই খুনের ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে বংশীহারি পুলিশ।

Continue Reading
Advertisement