লোকসভায় পাশ হল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’
Connect with us

দেশের খবর

লোকসভায় পাশ হল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: লোকসভায় ভারতে বিদেশীদের অভিবাসন, প্রবেশ এবং অবস্থান নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫ কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়েছে। বৃহস্পতিবার লোকসভায় পাশ হল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লোকসভায় বলেছেন, যারা উন্নয়নের জন্য ভারতে আসেন তাদের সবসময়ই স্বাগত, তবে যারা “সংঘাত তৈরি করতে” আসছেন ভারতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাহ বলেছেন, ‘ভারত ধর্মশালা নয়’, সংঘাত তৈরি করতে আসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উন্নয়নের জন্য যারা আসবেন তাদেরকে স্বাগত।

ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিলটিতে ভারতে আসা বিদেশী নাগরিকদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, কেন্দ্রকে বিদেশীদের ভারতে প্রবেশ বা ভারত থেকে প্রস্থান নিষিদ্ধ করার এবং বিদেশীরা কী ধরণের কার্যকলাপে জড়িত থাকবে না তা নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে বিলে।

হোটেল গুলির মতো আবাসন ব্যবস্থার রক্ষক এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কর্তৃপক্ষকে বিদেশীদের থাকার যে সমস্ত নথি রয়েছে সেই বিষয়ে অনলাইনের মাধ্যমে তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হবে। বিলের অধীনে, ব্যক্তি যে বিদেশী নয় তা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তাবে যার বিদেশী বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisement
ads

আরও পড়ুন – বাংলা দখলের হুঙ্কার শাহের, পাল্টা ভোটার তালিকায় ভুয়ো নাম সরব মমতা

বিলের উপর বিতর্কের জবাবে শাহ বলেন, এই দেশ কোনও ধর্মশালা নয়। এখন কালো তালিকাভুক্তির আইনি সমর্থন রয়েছে। গবেষণা ও উন্নয়নের ভিত্তি স্থাপন করতে এবং ২০৪৭ সালে এই দেশকে সেরা করে তুলতে যাতে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে শক্তিশালী হতে পারে আমাদের দেশ।

শাহ আরো বলেন, এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল, কে কখন আমাদের ভূখণ্ডে কোন সময়ে এবং কি কারণে? কোন উদ্দেশ্য নিয়ে পরিবেশ করছে, তা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারতে আসা প্রতিটি বিদেশী নাগরিকের প্রবেশের পুঙ্খানাপুংখ ভাবে নজর রাখব।

আরও পড়ুন – রাস্তায় নামাজ পড়লে এফআইআর, বাতিল হতে পারে পাসপোর্ট ও লাইসেন্স

Advertisement
ads