১০০০ জন দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিলি করলেন রতুয়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন
Connect with us

মালদা

১০০০ জন দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিলি করলেন রতুয়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৬ জানুয়ারী : রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। শীতের মরশুমে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন মালদা জেলার রতুয়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন। শনিবার রতুয়া দু’নম্বর ব্লকের সম্বলপুর স্কুল প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

এদিনের কর্মসূচিতে শেখ ইয়াসিন, নাইমুদ্দিন সাহেব সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রতুয়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন জানান, রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। শীতের সময় রতুয়া বিধানসভা এলাকার প্রত্যেকটি অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেইমতো শনিবার রতুয়া দু’নম্বর ব্লকের সম্বলপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন সম্বলপুর স্কুল প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সারা বছরই বিভিন্ন কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেভাবেই এবারও শীতে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় রতুয়া বিধানসভা এলাকায় জুড়ে। এদিন প্রায় ১০০০ জন দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিলি করা হয়। তাছাড়া সামনেই বিধানসভা নির্বাচন। মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে তার অনুগত সৈনিক হিসাবে সারাবছর তৃণমূল কংগ্রেস কর্মীরাই সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে। আসন্ন নির্বাচনে জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তাছাড়া ২০২১ এ পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দোপাধ্যায়। এদিন ১০০০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিলি করা হয়। আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন শেখ ইয়াসিন।