রাহুল গান্ধীর রামকে 'কাল্পনিক' চরিত্র বলার মন্তব্যে বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া
Connect with us

সোশ্যাল মিডিয়া

রাহুল গান্ধীর রামকে ‘কাল্পনিক’ চরিত্র বলার মন্তব্যে বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের একবার হিন্দুত্ব ইস্যুতে বিতর্কের কেন্দ্রবিন্দু হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার বিজেপির অভিযোগ, বিদেশ সফরে গিয়ে তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে (Lord Ram) ‘কাল্পনিক চরিত্র’ হিসেবে উল্লেখ করেছেন, যা হিন্দু বিরোধী আচরণ বলে দাবি করছে গেরুয়া শিবির।

সম্প্রতি রাহুল গান্ধী আমেরিকা সফরে গিয়েছিলেন। সেখানে এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, “আমাদের ধর্মীয় কাহিনীগুলোর মধ্যে ভগবান রাম ছিলেন দয়ালু, ক্ষমাশীল, স্নেহশীল, কিন্তু BJP যেটাকে হিন্দুত্ব বলে, সেটাকে আমি হিন্দুত্বের ধারণা বলেই মনে করি না। আমার মতে, হিন্দুত্বের ধারণা আরও বেশি বৈচিত্র্যময়, সহনশীল এবং গ্রহণযোগ্য।”

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগেই বহরমপুরে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ, গুলি-বোমায় জখম তিন

তবে রাহুলের এই মন্তব্যে সবচেয়ে বেশি বিতর্কিত শব্দ ছিল ‘কাল্পনিক’। বিজেপির পক্ষ থেকে এই শব্দটি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) কংগ্রেস নেতার বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, “কংগ্রেস রাষ্ট্রদ্রোহী এবং রামদ্রোহী। রাহুল গান্ধী রামকে ধর্মীয় চরিত্র বলছেন, অর্থাৎ তাকে কাল্পনিক বলছেন। এরা রাম মন্দিরেও বিরোধিতা করেছিল। রামের অস্তিত্বই তারা বিশ্বাস করে না।”

Advertisement
ads

বিজেপির দাবি, রাহুলের এই মন্তব্য হিন্দুদের আবেগে আঘাত হানছে এবং এটি রাজনৈতিক ভাবে গেরুয়া শিবিরের পক্ষে সুবিধা বয়ে আনতে পারে, বিশেষ করে আগামী বিহার নির্বাচনে। রাহুলের এই ধর্মীয় দর্শনের ওপর বিজেপির আক্রমণ নতুন নয়। তবে, কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে, রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে বিতর্ক এবং তাকে কাল্পনিক চরিত্র বলে আখ্যায়িত করার প্রশ্নটি দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে, ভারতের এক বড় অংশের হিন্দু জনগণের কাছে রামচন্দ্রের চরিত্র কেবল একটি ধর্মীয় প্রতীক নয়, বরং তাদের জাতীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ।