বিশ্বের খবর
যুদ্ধবিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট রোম্যান্সের মেজাজে? মেলোনির সঙ্গে জেলেনস্কির ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্কঃ জি-৭ সম্মেলনের (G7 Summit) মঞ্চে বিশ্বনেতাদের উপস্থিতির মাঝেই তৈরি হল এক অস্বস্তিকর (Awkward) মুহূর্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) এক অভিবাদন পর্বের ভিডিও (Viral Video) ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। সেই সময় সেখানে এসে পৌঁছন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দু’জন একে অপরকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। অভিবাদনের সেই মুহূর্তে সামান্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও দ্রুত তা সামলে নেন দুই রাষ্ট্রনেতা। পরে পাশ্চাত্য রীতি (Western Greeting Tradition) মেনে গালে গাল ছুঁয়ে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
Zelensky tries to kiss Meloni on the lips and her reaction is brutal 😬 https://t.co/CvIA52ADnT pic.twitter.com/RlC9TZUb9D
— Matt Wallace (@MattWallace888) June 16, 2026
ভিডিওটি ভাইরাল হতেই নেটমাধ্যমে (Online Platform) শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ ঘটনাটিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন, আবার কেউ বিষয়টিকে নিছক ভুল বোঝাবুঝি হিসেবেও দেখছেন।
এদিকে একই সম্মেলনে ফের আলোচনায় আসে ‘মেলোডি’ (Melodi) মুহূর্ত। রাষ্ট্রনেতাদের যৌথ ফটোসেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনিকে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে দাবি, মোদি মেলোনিকে দেখে বলেন, “আপনার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে।” জবাবে হাসতে হাসতে মেলোনি বলেন, “আমরাই তো এখন ইনস্টাগ্রামের (Instagram) সবচেয়ে জনপ্রিয় জুটি।” এই মুহূর্তও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
