মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, একাধিক কর্মসূচি হাতে
Connect with us

হামলা

মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, একাধিক কর্মসূচি হাতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ, সোমবার, মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফরের প্রথম পর্বে তিনি সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকায় যাবেন এবং সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। এই সফরের মূল উদ্দেশ্য হিংসা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ও তাদের সহায়তা করা।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসবেন। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সেই প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার কথাও রয়েছে। প্রশাসনিক বৈঠক ছাড়াও তাঁর দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম (Monirul Islam) জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ ও ধুলিয়ানেও যাবেন। এই সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের সহায়তা দেবেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগেই বহরমপুরে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ, গুলি-বোমায় জখম তিন

Advertisement
ads

মুর্শিদাবাদে সম্প্রতি ওয়াকফ বিরোধী আন্দোলন এবং সেখানকার অশান্তি নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়, যার ফলে তিনজন নিহত হন। এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর উপস্থিতির দাবি উঠছিল। পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি নিয়ে জানিয়ে দেন যে, তিনি মে মাসের প্রথম সপ্তাহে ধুলিয়ান ও সামশেরগঞ্জে যাবেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। সেই সময় তিনি এও জানিয়েছিলেন যে, যাদের ঘরবাড়ি পুড়েছে, তাদের জন্য রাজ্য সরকারের আবাসন প্রকল্পে ঘর নির্মাণ করা হবে।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। সফর চলাকালীন কোন প্রকল্পের উদ্বোধন হবে, কোথায় শিলান্যাস হবে এবং কী কী সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে প্রশাসনিক বিভাগগুলি পরিকল্পনা চূড়ান্ত করছে।

এদিকে, মুখ্যমন্ত্রীর সফরের একদিন আগে, রবিবার, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা দেন। কিছুদিন আগে তিনি মুর্শিদাবাদ সফর করে পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন এবং তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছিলেন। এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই জমা দেওয়ায় রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

আরও একটি বিতর্কের বিষয় হলো, মুখ্যমন্ত্রীর সফরের আগে সামশেরগঞ্জ থানার অপসারিত ওসি শিবপ্রসাদ ঘোষ (Shibprasad Ghosh) ও তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদ (Jalaluddin Ahmed) কে সাসপেন্ড করা হয়েছে। ওয়াকফ অশান্তির পর তাঁদের ক্লোজ করা হয়েছিল, কিন্তু শনিবার তাঁদের সাসপেন্ড করার ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement