ভারত ও ভারতীয়দের নিয়ে অশ্লীল গালি! ভারত-বিদ্বেষী মন্তব্য বাংলাদেশি ওয়েটারের, ভাইরাল ভিডিও
Connect with us

সোশ্যাল মিডিয়া

ভারত ও ভারতীয়দের নিয়ে অশ্লীল গালি! ভারত-বিদ্বেষী মন্তব্য বাংলাদেশি ওয়েটারের, ভাইরাল ভিডিও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিদেশের মাটিতে বেড়াতে গিয়ে চরম হেনস্থার (Harassment) শিকার হলেন একদল ভারতীয় তরুণী। ইটালির (Italy) একটি নামী রেস্তরাঁয় খেতে গিয়ে বর্ণবিদ্বেষী এবং ভারত-বিদ্বেষী মন্তব্যের মুখোমুখি হতে হলো তাঁদের। কাঠগড়ায় রেস্তরাঁরই এক বাংলাদেশি ওয়েটার (Waiter)। তবে মাথা নত না করে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে সেই কর্মীকে ক্ষমা চাইতে বাধ্য করলেন ভারতীয় নারীরা। এই গোটা ঘটনার একটি ভিডিও (Video) সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের (Controversy) ঝড় উঠেছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ)

জানা গিয়েছে, সম্প্রতি ইটালিতে ভ্রমণে গিয়েছিলেন কয়েকজন ভারতীয় তরুণী। সেখানে একটি রেস্তরাঁয় খেতে বসলে, হোসেন নামের এক বাংলাদেশি কর্মীর সঙ্গে তাঁদের বচসা বাঁধে। তবে ঠিক কী কারণে এই বিবাদের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।  ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ওয়েটারটি চিৎকার করে ভারতীয় নারীদের উদ্দেশে কটুক্তিকর কথা বলেছেন।

Advertisement
ads ads

বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের মাতৃভূমি ও নিজেদের প্রতি এমন অশ্লীল গালিগালাজ এবং ঘৃণা (Hatred) ছড়ানোর প্রতিবাদে তৎক্ষণাৎ সরব হন তরুণীরা। এক যুবতীকে কড়া ভাষায় বলতে শোনা যায়, “নিজের ভাষার ওপরে নিয়ন্ত্রণ (Control) রাখুন। সবার আগে মনে রাখবেন আমরা নারী।”

তরুণীদের এই তীব্র প্রতিবাদের (Protest) মুখে পড়ে অবশেষে পিছু হটতে বাধ্য হন সেই উদ্ধত বাংলাদেশি কর্মী। প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা (Apologize) চান তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Continue Reading
Advertisement ads