রাহুলের নির্বাচন কমিশন নিশানায় আক্রমণ, পাল্টা জবাবে তীব্র কটাক্ষ রাজনাথের
Connect with us

ভাইরাল খবর

রাহুলের নির্বাচন কমিশন নিশানায় আক্রমণ, পাল্টা জবাবে তীব্র কটাক্ষ রাজনাথের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট কারচুপির অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস এর রাহুল গান্ধী (Rahul Gandhi) যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তার তীব্র পাল্টা জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ রাহুলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

রাহুলের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) পরিকল্পিত কারচুপি হয়েছে, যা না হলে নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হতে পারতেন না। এমনকি তিনি দাবি করেন, খুব শীঘ্রই প্রমাণ করে দেখাবেন কীভাবে একটি নির্বাচন সাজানো যায়। এই বক্তব্যের জবাবে রাজনাথের কটাক্ষ—“রাহুল বলছেন, তাঁর কাছে অ্যাটম বোমা আছে। যদি সত্যিই থাকে, এখনই সেটা ফাটান। তবে সাবধান, যেন নিজেই তার ধাক্কায় উড়ে না যান।”

আরও পড়ুনঃ ভারত এখনও রুশ তেল আমদানিতে অবিচল, ট্রাম্পের দাবির জবাব দিল দিল্লি

অতীতের প্রসঙ্গ টেনে রাজনাথ মনে করিয়ে দেন, একসময় রাহুল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তাঁর বক্তৃতায় ‘ভূমিকম্প’ হবে। কিন্তু শেষমেষ কিছুই ঘটেনি, যা মানুষের মনে এখনও সতেজ।

Advertisement
ads

রাহুলের অভিযোগ, ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং ভোট প্রক্রিয়া ভেঙে পড়েছে, নির্বাচন ব্যবস্থা মৃতপ্রায় এবং গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এর উত্তরে রাজনাথ বলেন, “নির্বাচন কমিশন (Election Commission) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার নিরপেক্ষতা ও ভাবমূর্তি আন্তর্জাতিক স্বীকৃত। তাই এভাবে সন্দেহ সৃষ্টি করা গণতান্ত্রিক শালীনতার পরিপন্থী।”

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রায় ২৯০ আসনে জয় পেয়েছে। তবে রাহুলের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করছেন কিছু আসনে প্রভাব খাটিয়ে ফলাফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগের জবাবেই রাজনাথের এই চাঁচাছোলা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Continue Reading
Advertisement