কলকাতার তিন নতুন মেট্রো রুট উদ্বোধনে ২২ অগাস্ট উপস্থিত প্রধানমন্ত্রী, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
Connect with us

কলকাতা

কলকাতার তিন নতুন মেট্রো রুট উদ্বোধনে ২২ অগাস্ট উপস্থিত প্রধানমন্ত্রী, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

Dwip Narayan Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতায় ২২ অগস্ট (August) থেকে চালু হতে চলেছে তিনটি নতুন মেট্রো রুট (Three new metro routes)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে এসে উদ্বোধন করবেন। ইতিমধ্যেই প্রস্তুতি জোরদারভাবে শুরু হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কেও আমন্ত্রণ জানানো হয়েছে। রেল মন্ত্রকের তরফে তাঁর কাছে পাঠানো হয়েছে বিশেষ আমন্ত্রণপত্র।

রেল মন্ত্রকের আমন্ত্রণপত্রে পশ্চিমবঙ্গের (West Bengal) রেলখাতের উন্নয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, রাজ্যে বর্তমানে ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে এবং চলতি বাজেটে পশ্চিমবঙ্গ পেয়েছে ১৩,৯৫৫ কোটি টাকার রেকর্ড বরাদ্দ। রাজ্যের ১০১টি স্টেশনকে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসেবে নতুন করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি মেড-ইন-ইন্ডিয়া (Made-in-India) ৯টি ‘বন্দে ভারত’ (Bande Bharat) ট্রেন এবং ২টি ‘অমৃত ভারত’ (Amrit Bharat) ট্রেন ইতিমধ্যেই চালু রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এই তথ্য দিয়েছেন।

উদ্বোধিত তিনটি রুট হলো— শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেড (Esplanade), বেলেঘাটা (Beliaghata) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay), এবং নোয়াপাড়া (Noapara) থেকে জয় হিন্দ (Jay Hind, Airport) পর্যন্ত হাওড়া মেট্রো সাবওয়ে (Howrah Metro Subway)। মুখ্যমন্ত্রীকে যশোর রোড (Jashore Road) মেট্রো স্টেশনে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
ads

তবে, এখনও জানা যায়নি মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না। উৎসবমুখর পরিবেশে শহরজুড়ে নতুন মেট্রো রুট চালুর প্রস্তুতি চলছে। রেলমন্ত্রক এবং কলকাতা মেট্রোর কর্মকর্তারা জানিয়েছে, যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য সব ধরনের নিরাপত্তা এবং অবকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এই উদ্বোধন কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে নতুন দিকনির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement