যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে দোকান, ক্ষুব্ধ এলাকাবাসী এবং নিত্যযাত্রীরা
Connect with us

মালদা

যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে দোকান, ক্ষুব্ধ এলাকাবাসী এবং নিত্যযাত্রীরা

Dipa Chakraborty

Published

on

রতুয়া , ১৪ জুন : যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে লটারির দোকান। কোন জায়গায় আবার গজিয়ে উঠেছে বস্ত্র বিপনীর দোকান। এমনই চিত্র উঠে এসেছে মালদার রতুয়ার যাত্রী প্রতীক্ষালয়ে। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

তাদের অভিযোগ রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তাদের বাস ধরতে হয় প্রতিদিন।উল্লেখ্য, মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্লক হলো রতুয়া। এর সাথে যুক্ত রয়েছে ভালুকা-হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়ক, সামসি-চাচোল রাজ্য সড়ক এবং রতুয়া-মানিকচক রাজ্য সড়ক। প্রতিদিন বহু মানুষ বাস ধরার জন্য ভিড় জমায় রতুয়ার একমাত্র এই যাত্রী প্রতীক্ষালয়ে। যাত্রীদের অপেক্ষা করার জন্য সরকারিভাবে নির্মাণ করা হয় যাত্রী প্রতীক্ষালয়ের। কিন্তু বর্তমানে সেই যাত্রী প্রতীক্ষালয় ব্যবহার করতে পারেন না যাত্রীরা। রোদ-বৃষ্টিতে তাদের দাঁড়িয়ে থাকতে হয় ছাউনির বাইরে খোলা জায়গাতেই। এমনকি বাস ধরতে আসা অসুস্থ কিংবা প্রবীণ নাগরিকদেরও অপেক্ষা করতে হয় যাত্রী প্রতীক্ষালয়ের পার্শ্ববর্তী কোন জায়গায়। একাধিকবার প্রশাসনকে এ ব্যাপারে অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ নিত্যযাত্রীদের। যদিও এ বিষয়ে জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির জানিয়েছেন, ইতিমধ্যেই এ বিষয়ে এলাকাবাসী এবং নিত্যযাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। খুব শীঘ্রই সমস্যা সমাধানের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।