তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি সদস্যের, পঞ্চায়েত দখলের দাবী তৃণমূলের
Connect with us

মালদা

তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি সদস্যের, পঞ্চায়েত দখলের দাবী তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

হরিশ্চন্দ্রপুর, ১৪ জুন :  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য। সোমবারহরিশ্চন্দ্রপুরে দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমল চন্দ্র সাহা। দলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান, জিয়াউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচীতে।

সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য অমল চন্দ্র সাহা বলেন, এই দল মানুষের জন্য কাজ করে। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে। আগামীতে মমতা ব্যানার্জির আদর্শে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হয়ে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।উল্লেখ্য এই যোগদানের ফলে ১৩ আসন বিশিষ্ট ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাড়ালো ৪টিতে। কংগ্রেসের সদস্য সংখ্যা থাকলে ৯টিতে।ফলে কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দখলের দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।এই প্রসঙ্গে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, এদিন পঞ্চায়েতের বিজেপি অমলচন্দ্র সাহা তৃণমূলে যোগ দিয়েছেন। কিছুদিন আগে এই পঞ্চায়েতের প্রধান ত্রাণ বন্টন নিয়ে দলবাজি করেছিলেন। যা নিয়ে ওই পঞ্চায়েতের অনেক সদস্য ক্ষুব্ধ। তারা প্রধান বদল করতে চাইছেন। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই পঞ্চায়েত দখল করবেন বলে জানান তিনি। অন্যদিকে যদিও তৃণমূল নেতার এই প্রতিক্রিয়াকে তীব্র কটাক্ষ করে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিমান বিহারী বসাক বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে। বিজেপির সদস্যকোথায় গেল তা গুরুত্বের নয়। এর আগেও কংগ্রেস সদস্যদের বহুবার ভয় দেখিয়েছে, টাকার প্রলোভন দেখিয়েছেতৃণমূল। যদিও কংগ্রেসই এখানে ক্ষমতায় আছে।