Connect with us

অপারেশন সিঁদুর

পহলগাম গণহত্যার প্রতিশোধ! মূল অভিযুক্ত হাসিম মুসাকে খতম করল ভারতীয় বাহিনী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহলগাম হামলার পর তিন মাসেরও বেশি সময় পেরিয়ে, অবশেষে প্রধান অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি হাসিম মুসাকে (Hasim Musa) নিকেশ করল ভারতীয় বাহিনী। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের দাচিগাঁওয়ের গভীর অরণ্যে যৌথবাহিনীর পরিচালিত একটি সফল গোপন অভিযানে মুসা সহ আরও দুই জঙ্গিকে খতম করা হয়। সেনা সূত্রে খবর, এই তিনজনই ২২ এপ্রিলের পহলগাম গণহত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

পাহাড়ি এলাকা মাউন্ট মহাদেব সংলগ্ন লিডওয়াস অঞ্চলে হানা দেয় সেনা, CRPF ও জম্মু-কাশ্মীর পুলিশের সমন্বিত বাহিনী। সংঘর্ষ চলে প্রায় আধঘণ্টা। অভিযানে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। তার মধ্যে অন্যতম ছিল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশকারী লস্কর ঘনিষ্ঠ জঙ্গি হাসিম মুসা, যাকে গোয়েন্দারা পহলগাম হানার “chief executor” বলেই গণ্য করছিল।

আরও পড়ুনঃ শান্তিনিকেতন সাক্ষী বাংলার ভাষা-আন্দোলনের, পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেনার শ্রীনগর চিনার কোর (Chinar Corps) এক বিবৃতিতে জানায়, কয়েক সপ্তাহ ধরে দাচিগাঁওয়ের জঙ্গলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল। সম্প্রতি আড়ি পাতা ফোনালাপে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হলে শুরু হয় এই high-intensity counter-terror operation। স্থানীয় উৎস থেকে পাওয়া তথ্যও মিলে যায় গোয়েন্দা সূত্রের সঙ্গে।

Advertisement
ads

উল্লেখযোগ্যভাবে, এই অভিযান সফল হল এমন এক দিনে, যেদিন সংসদে ‘Operation Sindoor’ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে চলেছেন। পহলগাম হানায় অভিযুক্তদের দীর্ঘদিন ধরা না পড়ায় কেন্দ্রীয় সরকারকে বিঁধছিল বিরোধীরা। এবার হাসিম মুসার খতম হওয়ার খবরে সেই চাপ কিছুটা হলেও কমল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার (Lashkar-e-Taiba) ছায়া সংগঠন ‘The Resistance Front’ এই বর্বর হামলার দায় স্বীকার করেছিল। সেনার এই সাফল্য শুধু প্রতিশোধই নয়, বরং কৌশলগতভাবে সন্ত্রাসদমনেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement
Developer