Connect with us

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর থামানোর পিছনে চাপ? সংসদে মোদি-শাহকে তুলোধোনা কল্যাণের, পালটা জবাব রাজনাথের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুর নিয়ে সোমবার সংসদে শুরু হল উত্তপ্ত বাক্যবিনিময়। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে সরাসরি প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ভূমিকা নিয়ে।

সোমবার সংসদে দাঁড়িয়ে কল্যাণবাবু বলেন, “চার জঙ্গি কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল? তারা এতজনকে হত্যা করে আবার কীভাবে নির্বিঘ্নে পাকিস্তানে পালাল? কোথায় ছিলেন BSF, CRPF? স্বরাষ্ট্রমন্ত্রী তখন কী করছিলেন?” এরপরেই তাঁর অভিযোগ, “কারও চাপে কি মাঝপথে থামিয়ে দেওয়া হল অপারেশন সিঁদুর? সেনাবাহিনীর কাজকে সম্মান করি, কিন্তু সিদ্ধান্ত কে নিচ্ছে?”

আরও পড়ুনঃ ‘২০১১ সালে রবীন্দ্রনাথ জাতীয় সংগীত লেখেন!’— ইতিহাস বিকৃতি করে বিতর্কে তৃণমূল নেতা

এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সংসদে জানিয়েছেন, অপারেশন সিঁদুর (Operation Sindoor) থামেনি বরং কৌশলগতভাবে বিরতির সিদ্ধান্ত হয়েছে। তাঁর দাবি, “২২ মিনিটেই ভারতীয় সেনা জঙ্গিদের ঘরে ঢুকে পালটা আঘাত হানে। পাকিস্তান এতে আতঙ্কিত হয়ে ১০ মে মিসাইল হামলা চালায়, যার জবাবে আমাদের বাহিনী পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেয়। ভারত সম্পূর্ণ অক্ষত থেকেছে।”

Advertisement
ads

তিনি আরও বলেন, “১২ মে ভারতের এবং পাকিস্তানের DGMO-দের মধ্যে আলোচনা হয়। যুদ্ধবিরতির প্রস্তাব আসে পাকিস্তানের পক্ষ থেকেই। কোনও চাপ নয়, আমরা কূটনৈতিক সিদ্ধান্তে সম্মত হয়েছি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। প্রয়োজন হলে অপারেশন সিঁদুর আবার শুরু হবে।”

এই নিয়ে সোমবার বারবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধীদের হট্টগোলে অধিবেশন স্থগিতও করতে হয় দুপুর ২টো পর্যন্ত।

Continue Reading
Advertisement