অপারেশন সিঁদুর
‘ভারত আমাকে ভয় পায়’, পাকিস্তানে বসে দম্ভ পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের
ডিজিটাল ডেস্কঃ ধর্ম (Religion) জিজ্ঞেস করে হত্যা, কান্না ও হাহাকারে স্তব্ধ হয়ে গিয়েছিল উপত্যকা। পহেলগাঁওয়ে (Pahalgam attack) পাক জঙ্গিদের ভয়াবহ হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু আজও ভারতের স্মৃতিতে এক গভীর ক্ষত। সেই হামলার মাস্টারমাইন্ড বলে পরিচিত লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) ডেপুটি চিফ সইফুল্লা কাসুরির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে পাকিস্তানের (Pakistan) একটি স্কুল অনুষ্ঠানে দাঁড়িয়ে সইফুল্লাকে বলতে শোনা যায়, “ভারত আমাকে ভয় পায়।” যদিও এই ভিডিওর সত্যতা সংবাদমাধ্যম স্বাধীনভাবে যাচাই করেনি। দীর্ঘদিন ধরেই গুঞ্জন, হাফিজ সইদের (Hafiz Saeed) ‘ডানহাত’ সইফুল্লা পাকিস্তানেই নিরাপদ আশ্রয়ে রয়েছে।
Lashkar Deputy Chief Saifullah Kasuri openly states that Pak Army invites him to lead funeral prayers for its soldiers.
This reaffirms that terrorists and the pak army are the two sides of the same coin!#TerrorStatePakistan#CorruptPakArmy@ajaykraina @Arzookazmi30 @fhzadran pic.twitter.com/9OgKYfR8V6
— The Inside Story (@TheInsideStory7) January 10, 2026
ভাষণে সে দাবি করে, পাক সেনা (Pakistan Army) তাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, এমনকি সেনার মৃত্যু হলে শেষকৃত্যেও ডাকা হয়। পহেলগাঁও হামলার প্রসঙ্গে সে দম্ভের সঙ্গে জানায়, এই ঘটনায় তার নাম নাকি “বিশ্বজোড়া পরিচিত” হয়ে উঠেছে।
এছাড়াও অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়েও কটাক্ষ করে সইফুল্লা। তার দাবি, জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে ভারত “বড় ভুল” করেছে। এই বক্তব্য ফের একবার পাকিস্তান ও জঙ্গি সংগঠনের যোগ (Terror Links) নিয়ে প্রশ্ন তুলেছে।
