মালদা
চোরাই মোটর বাইক এবং মূল্যবান সামগ্রী সহ ধৃত এক, তোলা হল আদালতে
মালদা , ৭ জুন : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চোরাই মোটর বাইক, মূল্যবান সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা জেলার পুখুরিয়া থানার পুলিশ ।
রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।রবিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চোরাই মোটর বাইক, মূল্যবান সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা জেলার পুখুরিয়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুষ্কৃতীর নাম হানজুলা শেখ। তার বাড়ি পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানজুলা শেখের বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা। তার কাছ থেকে একটি চোরাই মোটর বাইক, চারটি মূল্যবান মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও এই পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজে তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
