অপহরণের ৬ ঘন্টার মধ্যেই পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার নাবালিকা
Connect with us

উত্তর দিনাজপুর

অপহরণের ৬ ঘন্টার মধ্যেই পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার নাবালিকা

Dipa Chakraborty

Published

on

মালদা জেলার হরিশচন্দ্রপুরে বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশুকন্যা অপহরণ হয়ে যাওয়ার ৬ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিস। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার টুঙ্গিদিঘী ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিস তাদেরকে গ্রেপ্তার করে বলে খবর।

৯ বছর বাদে যুবক খুনে ৩ জনকে যাবজ্জীবন

শিশু হযসহ দুই দুষ্কৃতীকে করণদিঘী থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে,ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছয় বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক। তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
ads