নো মাস্ক নো সেল - করোনা রোধে বিশেষ উদ্যোগ ব্যবসায়ীদের
Connect with us

উত্তর দিনাজপুর

নো মাস্ক নো সেল – করোনা রোধে বিশেষ উদ্যোগ ব্যবসায়ীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ২৯ এপ্রিল : করোনা একপ্রকার মাথাব্যথা হয়ে দাড়িয়েছে দেশবাসীর। দৈনিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাথে অব্যাহত মৃত্যু মিছিল। এই ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়েও কিছু সংখ্যক মানুষ এখনোও সচেতন নয়। বেমালুম মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে তাঁরা।

প্রশাসন থেকে বারংবার সচেতন করা হলেও কর্নপাত করছেন না তারা। এবারে করোনা সংক্রমণ রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করল হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি। করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও এখনও হুশ ফেরেনি একশ্রেণীর মানুষের। তাই বাসিন্দাদের সচেতন করতে “নো মাস্ক নো সেল” এর পোষ্টার লাগিয়ে প্রচার করা হচ্ছে হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে।হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুন্ডু বলেন, বর্তমানে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, প্রত্যেককে সচেতন হতে হবে৷ আমরা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি কোনো ক্রেতা মাস্ক না পরলে আমরা দোকেনের জিনিস বিক্রি করব না সেই ক্রেতার কাছে। সকলকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ গত বছর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকেই আমরা ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে প্রচার করছি। এই বছর ফের করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক প্রচারে জোর দিচ্ছি।