উত্তর দিনাজপুর
কাউন্টিং এজেন্টদের করোনা টেষ্ট শুরু ইটাহারে
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৯ এপ্রিল : আগামী ২রা মে সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ফলে গণনা কেন্দ্রে উপস্থিত থাকবে প্রত্যেক রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।
তবে গোটা রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেদিকে তাকিয়ে গণনার আগে প্রত্যেক কাউন্টিং এজেন্টের করোনা টেষ্ট বাধ্যতামূলক করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেইমত সমগ্র জেলার পাশাপাশি ইটাহার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ইটাহার বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের করোনার র্যাপিড টেষ্ট করা হচ্ছে জোর কদমে। বৃহস্পতিবার হাসপাতাল চত্ত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা করোনা টেস্টের সোয়াব দিলেন সামাজিক দূরত্ব বজায় রেখে। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রের খবর, অনেক কাউন্টিং এজেন্টের করোনা সংক্রমিত হওয়ার রিপোর্ট এসেছে। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে।
