লক্ষ্মীবারে তৃণমূলের রাজ্য কনভেনশন,সেজে উঠেছে নেতাজি ইন্ডোর
Connect with us

রাজনীতি

লক্ষ্মীবারে তৃণমূলের রাজ্য কনভেনশন,সেজে উঠেছে নেতাজি ইন্ডোর

Dipa Chakraborty

Published

on

নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনশন।বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে রাজ্য কনভেনশনে বক্তব্য রাখবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে।
বঙ্গ বিজেপির ৩২ নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার
২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে যোগ দেবেন দলের প্রায় কুড়ি হাজার নেতা-কর্মী। তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, রাজ্য শিক্ষা সেল, আইএনটিটিইউসি, এসসি-এসটি-ওবিসি, কিষান খেতমজুর, সংখ্যালঘু সেল, মিডিয়া সেল, আইটি সেলের রাজ্য কমিটির সকল সদস্যই প্রতিনিধি হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলে দলের তরফে জানিয়ে দদেওয়া হয়েছে।

সিপিআইএমের রাজ্য কমিটি গঠন,রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মহম্মদ সেলিম

বুধবার থেকেই বিভিন্ন জেলা থেকে মহানগরে চলে এসেছেন দলীয় নেতৃত্ব।বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে প্রতিনিধি সম্মেলন, দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে শেষ হবে সম্মেলন।রাজ্য কনভেনশনের পর দলের সাংগঠনিক স্তরে রদবদলের সম্ভাবনা।২৬ এর ভোটের আগে দলকে আরও ঐক্যবদ্ধ রাখতে দলের রাশ যে তার হাতেই তা আগেই জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের দলীয় কার্যালয়গুলিতে দলের সুপ্রিমোর বক্তব্য সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে দলীয় নেতৃত্ব।নেতাজি ইনডোরের চারপাশে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন।সবমিলিয়ে তৃণমাল কংগ্রেসের রাজ্য কনভেনশন ঘিরে এএখন চরম উন্মাদনা দলীয় কর্মীদের মধ্যে।

Continue Reading
Advertisement