রাজনীতি
সিপিআইএমের রাজ্য কমিটি গঠন,রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মহম্মদ সেলিম
সিপিআইএমের রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মহম্মদ সেলিম।ডানকুনিতে অনুষ্ঠিত রাজ্য সম্মেলনের শেষদিনে নতুন করে গঠন করা হলো দলের রাজ্য কমিটি।রাজ্য কমিটি থেকে বাদ গেলেন সুশান্ত ঘোষ, বিকাশরঞ্জন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত। বাদ গেলেন দার্জিলিংয়ে সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার,অশোক ভট্টাচার্য। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমিটিতে ছাত্র ও যুবদের রাখার কথা বলা হলেও ৮০ জনের রাজ্য কমিটিতে তেমন নতুন মুখ নেই। তবে বাড়ানো হয়েছে মহিলাদের সংখ্যা।
আরও পড়ুন – ব্যাঙ্ককর্মীকে গণধর্ষণ করে খুন! ঘটনার তদন্তে নেমে গ্রেফতার এক যুবক, চাঞ্চল্য বসিরহাটে
প্রত্যাশা মতোই সর্বসম্মতিক্রমে এবারও দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম।সুশান্ত ঘোষের বদলে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক হলেন বিজয় পাল।দলের বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্রকেও জেলা কমিটি থেকে বাদ দেওয়া হলেও তাঁকে রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।চারদিন ধরে ডানকুনিতে চলা দলের রাজ্য সম্মেলনের পর রাজ্য কমিটির ৮০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।যে তালিকায় রয়েছেন ১৪ জন মহিলা সদস্য। রাজ্য কমিটিতে মহিলাদের মধ্যে স্থান পেয়েছেন রমা বিশ্বাস,রূপা বাগচী,বিলাসীবালা সহিশ,মাধুর্যা সেন রায়,মীনাক্ষী মুখোপাধ্যায়, জাহানারা খানরা। দার্জিলিং জেলা থেকে রয়েছেন গৌতম ঘোষ।রাজ্য কমিটির সদস্য হিসাবে রয়ে গেলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উত্তম পাল ।
আরও পড়ুন – ব্যাঙ্ককর্মীকে গণধর্ষণ করে খুন! ঘটনার তদন্তে নেমে গ্রেফতার এক যুবক, চাঞ্চল্য বসিরহাটে
