বিভিন্ন দাবিতে ব্লক অফিসে ডেপুটেশন প্রদান আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যদের
Connect with us

উত্তর দিনাজপুর

বিভিন্ন দাবিতে ব্লক অফিসে ডেপুটেশন প্রদান আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০২ ফেব্রুয়ারি : পাকা রাস্তার উন্নতিকরন সহ বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল উত্তর দিনাজপুর আদিবাসী সেঙ্গেল অভিযানের ইটাহার ব্লক কমিটি। মঙ্গলবার ইটাহারের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে ইটাহার ব্লক অফিস চত্বরে এসে জমায়েত করেন সংগঠনের কর্মী সমর্থকেরা।

পরবর্তীতে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মামুদ আনসারের হাতে দাবিপত্র তুলে দেন সংগঠনের নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি দুর্গা মুর্মু, গোলাম টুডু সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সংগঠন নেতৃত্বের অভিযোগ, মারনাই মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে বসরতপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তার উন্নতিকরণ, মারনাই অঞ্চলের গোপিবাটি এলাকার ও জয়হাট অঞ্চলের মদনীয়া গ্রামের ঢালাই রাস্তার কাজ সহ ইটাহার বিডিও অফিসের বোর্ডে ইংরেজি ও বাংলা ভাষার পাশাপাশি আদিবাসী, অলচিকি ভাষায় বোর্ড নির্মাণ করা সহ বিভিন্ন দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মামুদ আনসারের হাতে দাবিপত্র তুলে দেন সংগঠনের নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি দুর্গা মুর্মু, ব্লক সভাপতি গোলাম টুডু, ধীরেন সোরেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যদিও সংগঠনের দাবি পত্র খুব শীঘ্রই সমাধান করা হবে বলে জানা গিয়েছে ব্লক প্রশাসনের তরফে।