উত্তর দিনাজপুরে আসছেন মুখ্যমন্ত্রী, তুঙ্গে প্রস্তুতি
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে আসছেন মুখ্যমন্ত্রী, তুঙ্গে প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৫ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনে মুখে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আগামী ১০ ই ফেব্রুয়ারী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আসছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জের চান্দোল মাঠে কর্মীসভা করবেন তিনি। তার সফরকে ঘিরে নিরাপত্তার জোরদার করতে উদ্যোগী হল পুলিশ প্রশাসন।

শুক্রবার কালিয়াগঞ্জের চান্দোল মাঠে গিয়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা ও জেলা পুলিশ সুমিত কুমার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, সভার মঞ্চ তৈরি, আগত কর্মী সমর্থকদের জন্য বসার জায়গা, ভি ভি আই পি গাড়ি পার্কিং সমস্ত কিছু নিয়ে আলোচনা করেন দুই প্রশাসনিক কর্তা। অন্যদিকে এদিন সভা মাঠ ঘুরে দেখেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্ব৷ দুই জেলার মধ্যবর্তী স্থান হওয়ায় কালিয়াগঞ্জকে সভার জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। উল্লেখ গত উপনির্বাচনে এই কেন্দ্রে বিজেপিকে হারিয়ে তৃণমূল জয়লাভ করার পর সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে কালিয়াগঞ্জে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে নবান্নে বসে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড সংখ্যা বাড়িয়ে ২৫০ টি করে দেন মুখ্যমন্ত্রী। এরপর ৮ কোটি টাকা ব্যয়ে জেলা যুব আবাস ও দু’কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ পুর বাসস্ট্যান্ড উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে জেলায় এসে তিনি কী বার্তা দেন এখন সেটাই দেখার।

Continue Reading
Advertisement