অনশনে চাকরিহারাদের সঙ্গে বিজেপির রুদ্রনীল-অভিজিৎ! সঙ্গে SSC-এর প্রাক্তন চেয়ারম্যান
Connect with us

কলকাতা

অনশনে চাকরিহারাদের সঙ্গে বিজেপির রুদ্রনীল-অভিজিৎ! সঙ্গে SSC-এর প্রাক্তন চেয়ারম্যান

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বুধবারের ঘটনার পর আজও অনশনের পথ বেছেনিলেন যোগ্য চাকরিহারারা। বুধবার রাত ধরে অনশন চালিয়ে গেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। ডিআই অফিস অভিযানের পর এবার এসএসসি ভবনের সামনে অনশন চাকরিহারাদের। বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই চলছে অনশন। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে ও কসবায় পুলিসি অত্যাচারের প্রতিবাদে এবার এসএসসি ভবনের সামনে অনশনে বসলেন চাকরিহারাদের একাংশ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। এর ফলে চরম দুর্দশার মধ্যে পড়েছেন তারা। দাবি জানিয়েছেন, যোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হোক। ২০১৬-এর যোগ্য প্রার্থীদের লিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বেড়েই চলেছে। এসএসসি ভবনের সামনে যোগ্য চাকরিহারাদের ধরনা-অনশন চলছে ।

এদিকে বৃহস্পতি বার ও শুক্রবার দু’দিন কর্মসূচির ডাক দিয়েছে চাকরিহারারা। আজ শিয়ালদহ থেকে বিরাট মিছিল বের হওয়ার কথা। রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জমায়েত হয়েছেন শিয়ালদহে। সেখান থেকেই শুরু হবে তাদের মিছিল।

আরও পড়ুন – শিক্ষকদের মার! কসবাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ পুলিশ কমিশনার মনোজ ভার্মা

Advertisement
ads

তবে চাকরিহারারা জানিয়েছিলেন, এই মিছিল সম্পূর্ণ অরাজনৈতিক, কোনো রাজনৈতিক নেতৃত্ব যেন এই মিছিলে পা না মেলান। চাকরিহারারা চান না কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি এই মিছিলে অংশ গ্রহণ করুক। এদিকে আগামীকাল শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা।

এদিকে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের সঙ্গে অনসনমঞ্চে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর সঙ্গে রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা ফের প্রশ্ন তুললেন চিত্তরঞ্জনবাবু।

এদিনের অনশনমঞ্চ থেকে বিজেপি বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ‘আমরা বারবার বলছি যোগ্য-অযোগ্যদের লিস্ট বের করুন। তবে ওনারা কী করবেন তা বুঝতে পারছি না। আমরা আমাদের মতো চেষ্টা করছি।’

আরও পড়ুন – ‘তৃণমূল চলে গেলে কি অবস্থা হবে তাদের?’ কসবা কান্ড নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Advertisement
ads