চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু! শোরগোল রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু! শোরগোল রায়গঞ্জে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ফের চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘিরে উত্তেজনা ছড়াল। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার সকালে ঐ প্রসূতির মৃত্যু হয়। এরপরই হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।

জানা গিয়েছে, মৃতার নাম কৃষ্ণা সরকার বাড়ি ইটাহারে। পরিবার সূত্রের খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ কৃষ্ণা দেবী কন্যা সন্তানের জন্ম দেন। তারপর শিশুকন্যা ও তার মা দুজনেই সুস্থ ছিলেন।মৃতার স্বামী কৃষ্ণ বর্মন বলেন, হঠাৎ রাত আড়াইটা নাগাদ প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। তিনি বেশ কয়েকবার বমি করেন ও সেলাইয়ের জায়গায় অল্প রক্তক্ষরণ হয় বলে।

আরও পড়ুন – গা ঢাকা দিয়েও শেষরক্ষা নয়, বেহালা তরুণী হত্যায় গ্রেপ্তার প্রেমিক

বিষয়টি বারেবারে ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ । পরবর্তীতে প্রসূতির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়লে সোমবার সকালে তৎপরতা দেখানোর জন্য আই সিইউতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাদেই কৃষ্ণা দেবীর মৃত্যু সংবাদ পায় পরিবার।

Advertisement
ads

এই ঘটনার জন্য মহিলার স্বামী চিকিৎসার গাফিলতিকেই দায়ী করেছেন। এদিন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি স্বাস্থ্য ভবনের অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন – ভাড়া নিয়ে বেরিয়েছিলেন, ঘরে ফিরলেন না—নিউ টাউনে রহস্যমৃত্যু

Continue Reading
Advertisement