ভাড়া নিয়ে বেরিয়েছিলেন, ঘরে ফিরলেন না—নিউ টাউনে রহস্যমৃত্যু
Connect with us

খুন

ভাড়া নিয়ে বেরিয়েছিলেন, ঘরে ফিরলেন না—নিউ টাউনে রহস্যমৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিউ টাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে এক নির্জন জায়গায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক টোটো চালকের দেহ। মৃতের নাম সুশান্ত ঘোষ, তিনি রাজারহাটের রেকজোয়ানির মাজেরহাইট এলাকার বাসিন্দা। স্থানীয়দের দেওয়া খ বরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুশান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে এক যুবক সুশান্তের বাড়িতে এসে টোটো ভাড়া করেন। গন্তব্য ছিল নিউ টাউন রাম মন্দির থেকে ইকো পার্ক। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন সুশান্ত, কিন্তু আর ফেরা হয়নি।

আরও পড়ুনঃ নিজের মাকেই পুড়িয়ে মারল ছেলে, থানায় এসে স্বীকারোক্তি

পরিবারের অভিযোগ, সুশান্তের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার স্বামী সম্প্রতি একটি টোটো কেনেন, যার জন্য সুশান্ত তাঁকে টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়ার পর থেকেই অশান্তি শুরু হয়। মৃতের পরিবারের দাবি, সেই মহিলা এবং তাঁর স্বামীই সুশান্তকে খুন করিয়েছেন।

Advertisement
ads

তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন ওই মহিলা ও তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সুশান্তের মৃত্যুর আসল রহস্য উদঘাটনে চলছে ময়নাতদন্ত।

Continue Reading
Advertisement